শুক্রবার, ০৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:৫৩

এ বছরই 'লেখক-পাঠক সম্মেলন' করার ঘোষণা

চাঁদপুর লেখক পরিষদের 'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী পালন

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর লেখক পরিষদের 'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী পালন

'রবীন্দ্র-নজরুল-সুকান্ত' জয়ন্তী উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ, সংগীতানুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর লেখক পরিষদের সভাপতি কবি, প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যীর সঞ্চালনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের উপর প্রবন্ধ পাঠ করেন রাজীব কুমার দাস, জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের উপর প্রবন্ধ পাঠ করেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান এবং কবি সুকান্ত ভট্টাচার্যের ওপর প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক শাহমুব জুয়েল। আলোচনা করেন নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা, চাঁদপুর লেখক পরিষদের সদস্য ও প্রাবন্ধিক অধ্যাপক গোলাম মোস্তফা, কবি ও প্রাবন্ধিক অ্যাড. বিধু ভূষণ নাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আবদুল গনি ও শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল হোসেন।

কবিতা আবৃত্তি করেন চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী, হাসিনুর আকরাম ও সুপ্রতীক দাস।

সংগীত পরিবেশন করেন স্বজন সাহা, মো. শাহিন খান, মো. শিপন খান, সুপ্রতীক দাস, শুরাকাহ বিন হাছিনুর।

অনুষ্ঠানে আলোচকগণ বলেন, রবীন্দ্র-নজরুল-সুকান্ত এ তিন কবি মানবতার জয়গান গেয়েছেন। কোনো সাম্প্রদায়িক বিভেদ তাঁদের সাহিত্যকর্মে নেই। তাঁরা স্বপ্ন দেখিয়েছেন সমবণ্টনের সমাজ বিনির্মাণের। তাঁরা কথা বলেছেন সাম্যের। বিজ্ঞানকে রেখেছেন মূল ধারায়। সমাজ উন্নয়নে বাধা এমন কোনো মতাদর্শের নির্দেশনা তাঁরা দেননি। সে কারণেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিষফোঁড়া প্রগতিধারার এ সাহিত্যজনরা।

অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে এ বছরই চাঁদপুরে 'লেখক-পাঠক সম্মেলন' করার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়