প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৯:৪৭
চাঁদপুর শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকীর পূজা
বাদল মজুমদার।।

চাঁদপুর শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরের বিগ্রহের প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিটির নেতৃবৃন্দ ও ভক্তমণ্ডলীর সংকীর্তন। ছবি-বাদল মজুমদার।
চাঁদপুর শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকীর পূজা সম্পন্ন হয়েছে। রোববার (৩১ মে ২০২৬) সকাল থেকে শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে ভক্তদের সমাগম ঘটতে থাকে।
ওইদিন সকাল ৮ টায় মায়ের পূজার কার্যক্রম শুরু হয়। দুপুর সাড়ে ১২ টায় মায়ের ভোগ নিবেদন করা হয় ও দুপুর দেড়টায় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,
সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব গোপাল সাহা, চাঁদপুর মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য অরূপ কুমার শ্যাম, চন্দনাথ ঘোষ চন্দন, কালীবাড়ি মন্দির উৎসব কমিটির কিশোর কুমার শংকর, প্রবীর পোদ্দার, বাবুল বণিক, সুভাষ সাহা, অমল রক্ষিত মনা, রতন মিত্র, অজয় মজুমদারসহ হাজারো ভক্ত।







