প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:৩৫
শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির ঈদ-শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা
|আরো খবর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জন্যে আনন্দঘন ঈদ-প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। আমি এ ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ সবার মনে আনন্দ বয়ে আনুক। আসুন, আমরা সবাই ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই মিলে ঈদের আনন্দ আর সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধনে শামিল হই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে আমরা সবাই আত্মনিয়োগ করি।
ঈদ মোবারক।
ডিসিকে/ এমজেডএইচ








