শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ২১:৩২

সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।।
সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ, উপমহাদেশের ঐতিহাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার (২২ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি অ্যাড. রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে আলোচনা করেন চাঁদপুর খেলাঘর আসরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন, কলেজ শিক্ষক মানসুরা আক্তার, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী ঝরনা আক্তার ও মনির হোসেন খান।

রফিকুজ্জামান রণি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতোটুকু আসার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। তাঁর ঐতিহাসিক সওগাত পত্রিকা সবসময় নজরুলের পাশে ছিলো, ব্যক্তিগতভাবেও তিনি নজরুলের প্রতিভাকে নানাভাবে তুলে ধরেছিলেন।

তিনি আরও বলেন, ভেবে গৌরবান্বিত হই যে, ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন আমাদের চাঁদপুরেরই কৃতী সন্তান। তাঁর আরও একটি বড়ো পরিচয় হলো, তিনি ঐতিহাসিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের জন্মদাতা পিতা। আমরা অনেকেই হয়তো জানি না, ‘সওগাত’ ও ‘বেগম’ উপমহাদেশের ঐতিহ্যবাহী এই দুই পত্রিকা আমাদের চাঁদপুরের দুই কৃতী সন্তানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে।

অনুষ্ঠানে সাংবাদিকতা ও সাহিত্য আন্দোলনের পথিকৃৎ মোহাম্মদ নাসিরউদ্দীন-এর ‘জীবন ও কর্ম’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়