প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৫:৪৭
মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি

মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান শিবলু প্রেসক্লাবের নির্বাচন ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে লিগ্যাল নোটিস করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা ভোটার হওয়ার জন্যে আবেদন করেছেন, বাদ পড়া ভোটাররা তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন স্থগিত রেখে তাদের সুযোগ দেওয়া জন্যে আবেদন করেছেন। লিগ্যাল নোটিসের জবাব দেওয়া ও আবেদনকারী ভোটারদের বিষয় বিবেচনা করে নির্বাচন স্থগিত করা হয়। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখান থেকে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার সুযোগ নেই। মতলব উত্তর প্রেসক্লাবের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সকল সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হবে।
মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু জানান, রিটার্নিং কর্মকর্তা নির্বাচন স্থগিত করেছেন। সে অনুযায়ী আমরা সকল সদস্য কাজ করছি। কমিশনার নির্বাচন পরিচালনা করে না, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের সকল সিদ্ধান্ত দেন। মতলব উত্তর প্রেসক্লাবের কমিটির কথা শুনছি, তা তাদের নিজস্ব ব্যাপার।







