সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:২৪

চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া

অনলাইন ডেস্ক
চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া

সাংবাদিক জাহিদুল ইসলাম ভূঁইয়া বেসরকারি টেলিভিশন

চ্যানেল ওয়ান-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, এটি আমার জন্যে যেমন সম্মানের, তেমনি দায়িত্বেরও। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

এর আগে তিনি প্রায় এক দশক ধরে এশিয়ান টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ এই সময়ে তিনি সংবাদ সংগ্রহ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং সহকর্মী, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্জন করেন মূল্যবান অভিজ্ঞতা ও ভালোবাসা। তিনি জানান, কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও সেই সময়ের স্মৃতি সবসময়ই তাকে অনুপ্রাণিত করবে।

সাংবাদিকতার পাশাপাশি জাহিদুল ইসলাম ভূঁইয়া বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এছাড়া তিনি স্থানীয় দৈনিক আদিবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন, যা তার পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

নতুন এই যাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনাদের সমর্থনই আমার এগিয়ে যাওয়ার শক্তি। সূত্র : দৈনিক আদি বাংলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়