বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

জেলা পুলিশের দুদিনব্যাপী স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
জেলা পুলিশের দুদিনব্যাপী স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের দুদিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

​প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা, দায়িত্ব পালনের কৌশল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনীকে আরও তৎপর ও দক্ষ হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়