সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৬

লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলনে পুরস্কার পেলেন গবেষক মুহাম্মদ ফরিদ হাসান

প্রেস বিজ্ঞপ্তি।।
লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলনে পুরস্কার পেলেন গবেষক মুহাম্মদ ফরিদ হাসান

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার-২০২৬ পেয়েছেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান। শনিবার (১১ এপ্রিল ২০২৬) লক্ষ্মীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. মো. সালাহউদ্দিন শরীফ। ‘আঞ্চলিক সাহিত্য সংগঠন এবং সাহিত্য আন্দোলন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গাজী গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ইয়াসমিন সুলতানা। উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল।

অনুষ্ঠানে মানবাধিকার কর্মী শামছুল করিম খোকন, অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির, সাহিত্য সংসদের সহসভাপতি মোরশেদ আলম হাওলাদার, জেলা জাসাস সভাপতি ড্যানি চৌধুরী শাকিক এবং মাহবুবুর রশীদ চৌধুরী বক্তব্য দেন।

সম্মেলনে ১৩ জন কবি-লেখককে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে কবিতায় আলম হোসেন, নাট্য গবেষণায় ড. বাবুল বিশ্বাস, প্রবন্ধে মুহাম্মদ ফরিদ হাসান, অনুবাদে মাইনুল ইসলাম মানিক, সাহিত্য পত্রিকা সম্পাদনায় মুহাম্মদ নুরুল আবসার এবং আবৃত্তিতে মলিনা মজুমদার রয়েছেন।

এ ছাড়া ‘বাংলা আওয়াজ লেখক সম্মাননা’ পেয়েছেন কবি আযাদ কামাল ও বকুল আক্তার দরিয়া। সাংবাদিক সাহিত্যিক সানাউল্লাহ নূরী সাহিত্য সম্মাননা পেয়েছেন কথাশিল্পী নিমগ্ন দুপুর। কবি মুস্তাফিজুর রহমান সাহিত্য সম্মাননা পেয়েছেন সংগীত সাধনায় মাহবুবুল বাসার। জেলার বর্ষসেরা কবি হিসেবে সম্মাননা পেয়েছেন কবি সালেহা খানম ও ফারিয়ান তাহরীম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য কুইজ, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিমু চৌধুরী ও ফখরুল ইসলাম। সংগীত পরিবেশন করেন তাইফুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়