বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৮:৫৪

আজ চাঁদপুর কণ্ঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
আজ চাঁদপুর কণ্ঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫) চাঁদপুরের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘চাঁদপুর কণ্ঠ’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গৌরবের ৩২ বছরে পদার্পণ। আজ থেকে ৩১ বছর আগে ইলিশের রাজধানী চাঁদপুর শহর থেকে প্রকাশিত হয় চাঁদপুর কণ্ঠ। প্রথমে সাড়ে ৪ বছর সাপ্তাহিক, তারপর থেকে দৈনিক। হাঁটি হাঁটি পা পা করে পত্রিকাটি আজ পূর্ণ যৌবনে। ৩১ বছর পূর্ণ করে ৩২ বছরে আজ পা রাখলো। চাঁদপুরের সংবাদপত্র জগতে দীর্ঘদিন নিরবচ্ছিন্ন প্রকাশনা এবং বিবিধ সামাজিক কাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে চাঁদপুর কণ্ঠ। পত্রিকাটির প্রিন্টিং সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণের পাঠকও খুবই আশাব্যঞ্জক। পাঠকের অকৃত্রিম ভালোবাসা চাঁদপুর কণ্ঠকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা রাখছে। গত বছর (২০২৪ সালে) তিন দশকপূর্তিতে চাঁদপুর কণ্ঠ পরিবার ‘বিরামহীন তিরিশ’ নামক ৩০৪ পৃষ্ঠার গ্রন্থ প্রকাশ, প্রতিনিধি সম্মেলন ও জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আলোচনা সভাসহ আরো কিছু কর্মসূচি আয়োজন করে। এবার ঈদ-ছুটি সহ অনিবার্য কারণে ব্যাপক কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি। তবে ঘরোয়াভাবে কিছু কর্মসূচি পালন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়