প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৮
চাঁদপুর প্রেস ক্লাবের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আজ মঙ্গলবার (১ বৈশাখ ১৪৩৩, ১৪ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৭টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ। ডিসিকে /এমজেডএইচ








