রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম সহ অন্যান্য সদস্যরা শহীদ মিনারে সমবেত হন।

পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, কোষাধ্যক্ষ আবদুল মান্নান সিদ্দিকী, কার্যকরী সদস্য মোঃ জাকির লস্কর।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়