শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ জুন ২০২২, ২১:১৯

বাংলাদেশে ঈদুল আজহা ১০ জুলাই

স্টাফ রিপোর্টার
বাংলাদেশে ঈদুল আজহা ১০ জুলাই

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ১০ জুলাই (রোববার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। তিনি বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেক্ষেত্রে ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।

এদিকে আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়