মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২১:১০

বাড়তে পারে ঈদের ছুটি

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

অনলাইন ডেস্ক
নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়াতে পারে সরকার। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

এরপর ২৪ ও ২৫ মার্চ দুদিন সরকারি অফিস খোলা থাকবে। পরদিন ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দু দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।

মাঝখানে ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিললেই ঈদের ছুটি হবে মোট ১০ দিন। এ ব্যাপারে সরকারের ভেতরে এক ধরনের আলোচনা আছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, ঈদের ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়