মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:৩০

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত নাহিদ গ্রেপ্তার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত নাহিদ গ্রেপ্তার

চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মতলব উত্তর থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেন উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে একাধিক খুন, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলার শীর্ষ ও পলাতক আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গাজীবাড়ীর মো. হান্নান গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে পুলিশ তৎপর ছিলো। ইতোমধ্যে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জননিরাপত্তা রক্ষা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়