সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৩:০২

কচুয়া উত্তর ইউনিয়নে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

কচুয়া উত্তর ইউনিয়নে ৮ জুয়াড়ি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি

কচুয়ায় জুয়া খেলার সময় তাস ও টাকাসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কচুয়া উত্তর ইউনিয়নের খিড্ডা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় খিড্ডা বাজারের পূর্ব পাশে সুলতান মিয়ার বাড়ির পেছনের নির্জন বাগানে এসআই সাইফুল ইসলাম ও ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—খিড্ডা কাজী বাড়ির আব্দুল লতিফের ছেলে মো. মিজানুর রহমান, সিরাজ কাজীর ছেলে বাবুল হোসেন, মুন্সি বাড়ির বাদশা মিয়ার ছেলে আইয়ুব আলী, প্রধানিয়া বাড়ির আব্দুল মজিদের ছেলে আলী আশরাফ, তালুকদার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোক্তার হোসেন, আলী মিয়ার ছেলে আবুল কালাম, রওশন আলীর ছেলে আব্দুল আউয়াল এবং মুন্সি বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ ইউসুফ।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, আট জুয়াড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে সোমবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

---

ছবি:

কচুয়া থানায় গ্রেপ্তারকৃত আট জুয়াড়ি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়