রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২১:২৯

সোমবার ফরিদগঞ্জে সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সর্বশেষ জানাজা ও দাফন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সোমবার ফরিদগঞ্জে সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সর্বশেষ জানাজা ও দাফন

চাঁদপুর-৩ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, প্রথিতযশা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সর্বশেষ জানাজার নামাজ ও দাফন সোমবার ফরিদগঞ্জে অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর ২টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

এর আগে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বাদ এশা ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর আড়াইটায় তিনি ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর একমাত্র কন্যা সন্তান আমেরিকা থেকে আসার অপেক্ষায় ছিলো তাঁর সর্বশেষ জানাজা ও দাফন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়