রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৯

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা

ফরিদগঞ্জে দিনেদুপুরে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে দিনেদুপুরে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দিনেদুপুরে দলবল নিয়ে জোরপূর্বক বসতঘর উঠানোর অভিযোগ উঠেছে। অপরদিকে ভুক্তভোগীরা জবর দখল থামাতে ৯৯৯ কল করে থানা পুলিশকে জানায়। থানা পুলিশ পর পর তিনবার ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আসলেও দখলকারীরা পুলিশ চলে আসার পর সেই কাজ আবার শুরু করে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। বাধ্য হয়ে মাজলিনা আক্তার নামে একজন ভুক্তভোগীদের পক্ষে থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ ও মাজলিনা আক্তার জানান, ফরিদগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়কে তার দাদা প্রয়াত তোতা মিয়া পাটওয়ারীর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির কিছু অংশ রায়পুর উপজেলার সহিদ উল্ল্যা ক্রয়সূত্রে মালিকানা দাবি করেন। এ বিষয় নিয়ে ২০০২ সালে আদালতে দায়েরকৃত মামলাটি এখন স্বাক্ষী পর্যায়ে রয়েছে। মামলা চলমান থাকায় ইতিপূর্বে জারিকৃত নিষেধাজ্ঞাও (ফরিদগঞ্জের অন্তর্গত কিং সাবেক ২৯১ হাল ১৩৬নং ফরিদগঞ্জ মৌজার সি.এস ৯৫ আর.এস ১৩২ বি.এস ৭৫২ ও ১৩৭৬নং খতিয়ানভুক্ত :- সাবেক ২৭৬ হাল ২০৫ দাগে মোঃ ০৪ একর ভূমি) বহাল রয়েছে।

কিন্তু মামলার বিবাদী সহিদ উল্ল্যা মামলায় হাজিরা না দিয়ে তার দাবিকৃত সম্পত্তি তোতা মিয়া পাটওয়ারী বাড়ির আরেক অংশীদার সুমন পাটওয়ারীর কাছে বিক্রি করেন। সুমন পাটওয়ারী জমি কিনেই তা দখলে যাওয়ার চেষ্টা করেন। কয়েক দফা ব্যর্থ হয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর থেকে সুমন পাটওয়ারী তার লোকজন নিয়ে নালিশী ভূমিতে জবর দখল করা শুরু করে।

মাজলিনা জানান, ভোরে তাদের সম্পত্তির উপর থাকা ঘর ভাঙ্গার শব্দে জেগে দেখেন সুমন পাটওয়ারী তার দুই ছেলেসহ ২০/২৫জন লোকজন জোরপূর্বক তাদের সম্পত্তিতে ঘর নির্মাণ করছেন। তাৎক্ষণিক ৯৯৯ কল করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ পর পর তিনবার গিয়েও শেষ পর্যন্ত তাদের নির্মাণ কাজ থামাতে পারে নি। পুলিশ গেলে কাজ বন্ধ করে দেয়, তারা ফিরে আসলে আবার কাজ শুরু করে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, দিনে দিনে সুমন পাটওয়ারী ওই জমিতে ঘর তুলে ফেলেছেন। প্রয়াত তোতা মিয়ার স্ত্রী রহিমা বেগম জানান, আমরা আদালতে (মামলা নং- ৫৫/২০২২) মামলা করেছি। কিন্তু আদালতকেও তারা তোয়াক্কা করেনি। পুলিশ তিনবার এসেছে আজকে তাদের কাজ থামাতে। বাধ্য হয়ে আমার নাতনি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে সুমন পাটওয়ারীকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

ফরিদগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন জানান, ৯৯৯ ফোনের মাধ্যমে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছি। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তাছাড়া এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়