বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৭

লাশ উদ্ধারের এক সপ্তাহ পরও মেলেনি অজ্ঞাত বৃদ্ধার পরিচয়

ফরিদগঞ্জ ব্যুরো।।
লাশ উদ্ধারের এক সপ্তাহ পরও মেলেনি অজ্ঞাত বৃদ্ধার পরিচয়

ফরিদগঞ্জের লোহাগড় দিঘিতে ভাসমান অবস্থায় সত্তরোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধারের এক সপ্তাহ পার হলেও তার পরিচয় মেলেনি। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় দিঘিতে এক বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরদিন ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ জানান, এখন পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় উদঘাটনে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়