শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. ইয়াছিন গাজী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন আশিকাটি গ্রামের গাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াছিন গাজীর নিজ বসতঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং মিথাইল অ্যামফিটামিনযুক্ত দুই পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন গাজী আশিকাটি গ্রামের গাজী বাড়ির মো. রফিক গাজীর ছেলে। তিনি আশিকাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযানশেষে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াছিন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়