বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৮:২৯

হবিগঞ্জ থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জ থেকে ঢাকা নিয়ে যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান রনি (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌথানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান রনি বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল খালেক খান ও সাফিয়া বেগম দম্পতির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হবিগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে চাঁদপুরের নৌপথ দিয়ে ঢাকা সদরঘাটে যাচ্ছিল।

চাঁদপুর নৌথানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়