রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৫:২০

হাইমচরে ২০ কেজি গাঁজাসহ বরগুনার মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
হাইমচরে ২০ কেজি গাঁজাসহ বরগুনার মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার রায়ের বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকার গোলাম মোস্তফার ছেলে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এসআই সমীর দাসের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই হান্নান উদ্দিন, কনস্টেবল জাহিদ ও এমরান।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান ও 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়