প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬:২৮
ফরিদগঞ্জে উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার

ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি (৫০)কে বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
|আরো খবর
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার পুলিশ পৌর এলাকার রূপসা রোড থেকে জহির হোসেন মিজিকে গ্রেফতার করে। পরবর্তীকালে তাকে ২০২২ সালের ১ অক্টোবর উপজেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় (মামলা নম্বর : ১৮/৪০, তারিখ : ২০/০২/২০২৫) গ্রেফতার দেখানো হয়। রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট একটি মামলায় জহির হোসেন মিজিকে গ্রেফতারের পর রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।








