বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩

বিশিষ্ট শিক্ষক ধ্রুবরাজ বণিকের নবতিপর মায়ের প্রয়াণ

বিশিষ্ট শিক্ষক ধ্রুবরাজ বণিকের নবতিপর মায়ের প্রয়াণ
স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব, পুরাণবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং বর্তমান ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি ধ্রুবরাজ বণিকের রত্নগর্ভা মাতা রঞ্জিতা রাণী বণিক আর নেই। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি পরলোকগমন করেন (দিব্যান লোকান গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর।

মৃত্যুকালে তিনি এক পুত্র, পাঁচ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর মহাশ্মশানে রঞ্জিতা রাণী বণিকের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষ বিদায়ে নিকটাত্মীয় ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অংশ নেন।

গভীর শোক ও সমবেদনা : একজন গুণী ও স্নেহময়ী মায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে পুরাণবাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার এবং পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এক যৌথ শোকবার্তায় শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা রঞ্জিতা রাণী বণিকের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়