প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:৪১
মতলব উত্তরে ‘টিম পজিটিভ’-এর আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ

মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামে ‘টিম পজিটিভ’-এর উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেলে ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর বেড়িবাঁধ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি সচেতনতামূলক র্যালি গ্রামের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিমেল উদ্দিন মোল্লা শিমুল, চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী হাবিবুর রহমান, সমাজসেবক শাহিনুর রহমান মাস্টার, তরুণ সংগঠক নোমান মোল্লা, তানভীর মোল্লা, মাহিন মোল্লা, মাহিন মিয়াজী, হানিফ মৃধা ও আরিফ হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, প্রশাসন ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"
বক্তারা মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে কোথাও মাদক কেনাবেচা বা সরবরাহের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা প্রশাসনকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। ডিসিকে /এমজেডএইচ








