সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২১:২৬

শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়লো পিতার বসতঘর

মো. মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে পুড়লো পিতার বসতঘর

শাহরাস্তিতে নিজ বসতঘরে আগুন দিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ এনে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে পিতা।

রোববার (২৫ জুলাই ২০২৬) শাহরাস্তি থানায় দায়ের করা লিখিত অভিযোগে পৌরসভার ১২নং ওয়ার্ডের বিশারা বাড়ির (শামছুল মুহুরী বাড়ির) আ. মমিন (৬০) অভিযোগ করেন, তার ছেলে মো. মনির হোসেন বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল আচরণ করে আসছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সে স্ত্রীকে মারধর করে এবং পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ ও মারধরের পাশাপাশি হুমকি-ধমকি দিয়ে আসছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও সে সংশোধন হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুলাই বিকেলে অভিযুক্ত ব্যক্তি দোকানের সামনে তার স্ত্রীকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর জের ধরে ২৬ জুলাই গভীর রাতে আনুমানিক সাড়ে ৩টায় অভিযুক্ত ব্যক্তি তার বাবার বসতঘরে আগুন দেয় বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী দাবি করেন, আগুন লাগিয়ে অভিযুক্ত ব্যক্তি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে এবং ভবিষ্যতে পরিবারের সদস্যদের প্রাণনাশসহ আরও ক্ষতির আশঙ্কায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়