বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২১:৩৫

মাদকবিরোধী অভিযানে পৃথক ঘটনায় দুজন কারাদণ্ডপ্রাপ্ত

বিশেষ প্রতিনিধি।।
মাদকবিরোধী অভিযানে পৃথক ঘটনায় দুজন কারাদণ্ডপ্রাপ্ত

চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত পৃথক অভিযানে ১ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম এবং ৪ পিস ইয়াবাসহ মোট দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার

(২১ জুলাই ২০২৬) পরিচালিত এসব অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর-ফরিদগঞ্জ হাইওয়ে রোডের সোনালী ব্যাংকের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. শাকিল মল্লিক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ০.১ গ্রাম) ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাকিল মল্লিক চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডী মল্লিক বাড়ির আশরাফ মল্লিক ও শিমু বেগম দম্পতির পুত্র। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়্যারলেস মোড় সংলগ্ন মুন্সি বাড়ির রাস্তার ওপর পরিচালিত অভিযানে মো. ইউসুফ মৃধা (৪৫) নামের আরেক ব্যক্তিকে ৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ মৃধা একই এলাকার (মধ্য তরপুরচন্ডী মৃধা বাড়ি, ১৩ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) মৃত জবেদ আলী মৃধা ও আলী মুন নেসার পুত্র। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়