প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:০৮
কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
|আরো খবর
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, চাঁদপুর শহরের বড় স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম মো. শামীম মোল্লা (২৬)। সে গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানা ফুকরা গ্রামের কদম আলী মোল্লার ছেলে।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।








