মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২২:১১

আইনজীবী ইমরান সোয়েবের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

ইয়াবাসহ আটকের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বিশেষ প্রতিনিধি।।
আইনজীবী ইমরান সোয়েবের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

চাঁদপুরে ইয়াবাসহ আটক আইনজীবী ইমরান সোয়েবকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনজীবী সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচেতন নাগরিক পরিচয়ে অংশগ্রহণকারী কয়েকজন ব্যক্তি এবং নিজেদের ভুক্তভোগী দাবি করা ক'জন নারী।

সোমবার (২৩ জুন ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইমরান সোয়েবের দ্বিতীয় স্ত্রী সুমি বেগমসহ ক'জন নারী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আইনজীবীর পরিচয় ব্যবহার করে ইমরান সোয়েব বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, সম্প্রতি পুলিশের অভিযানে তার বাসা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন নারীর ব্যক্তিগত ছবি এবং অর্থ আদায়ের অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও পাওয়া গেছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে অর্থগ্রহণ, মাদকসেবন এবং অনৈতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিলো। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তার আইনজীবী সনদ বাতিলের দাবি জানান তারা।

ইমরান সোয়েবের দ্বিতীয় স্ত্রী সুমি বেগম অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে তার সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের পর তার অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়েছে। এছাড়া ইমরানের বাসায় মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলতো বলেও তিনি অভিযোগ করেন।

সুমি বেগমের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়গুলো সামনে আসে। পরে পুলিশের অভিযানে মাদকসহ ইমরান সোয়েবকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আইনজীবী ইমরান সোয়েবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে চাঁদপুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়