মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২২:২০

সিজিএম আদালতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন

চৌধুরী ইয়াসিন ইকরাম

কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের ঐতিহাসিক রিট মামলার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতে পাঁচ সদস্যের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের জারি করা অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নীপাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা তাবাসসুম মেরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং বাংলাদেশ মহিলা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি।

প্রসঙ্গত, ২০০৮ সালে কর্মস্থল ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়নের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের প্রেক্ষিতে ২০০৯ সালে হাইকোর্ট দেশের সব কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রশাসন দেশের সকল জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ধরনের কমিটি গঠনের নির্দেশ দেয়।

নবগঠিত কমিটি আদালত প্রাঙ্গণে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানসহ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়