রবিবার, ১৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:২৩

কচুয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার

আলমগীর তালুকদার
কচুয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ।। ধর্ষক গ্রেপ্তার
কচুয়া থানায় গ্রেফতারকৃত ধর্ষক শাহ আলম।

কচুয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার খিলা হাজী বাড়ির শাহ আলম তার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ করেছে মর্মে কচুয়া থানায় মামলা করা হয়।

থানা সূত্রে জানা যায়, ১৯ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার সময় মেয়েটিকে শাহ আলম তার বসতঘরে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বিবস্ত্র করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির মা ২৮ মে তাকে কুমিল্লায় তার কর্মস্থলে নিয়ে গেলে তার শরীরের পিঠে, গলায় নখের চিহ্ন দেখতে পায় এবং তাকে অস্বাভাবিক মনে হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি তাকে জোরপূর্বক ধর্ষণের বিষয়টি বলে। এরপর মেয়েটির মা কচুয়া থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ শনিবার (১৩ জুন ২০২৬) রাতে উপজেলার খিলা গ্রাম থেকে ধর্ষক শাহ আলমকে গ্রেফতার করে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার ধর্ষক শাহ আলমকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্যে ভিকটিমকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চাকুরির সুবাদে মেয়েটির মা কুমিল্লায় বসবাস করতেন। মেয়েটি উপজেলার রহিমানগর এলাকার একটি মাদ্রাসার আবাসিক ছাত্রী হিসেবে অধ্যয়ন করতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়