মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:১১

রিয়াদ দূতাবাসে নবাগত প্রেস সচিব এএম নূরুল আমিনের সঙ্গে সাংবাদিক হৃদয়ের শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি
রিয়াদ দূতাবাসে নবাগত প্রেস সচিব এএম নূরুল আমিনের সঙ্গে সাংবাদিক হৃদয়ের শুভেচ্ছা বিনিময়

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নবাগত প্রেস সচিব (দ্বিতীয়) এএম নূরুল আমিন এর সাথে দূতাবাস কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, প্রবাস মেলা পত্রিকার প্রতিনিধি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

উল্লেখ্য, এএম নূরুল আমিন এর দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলবে। সৌদি আরবে আসার পূর্বে তিনি বাংলাদেশ বেতার এর কেন্দ্রীয় বার্তা সংস্থার ডেপুটি কন্ট্রোলার অব নিউজ হিসেবে কর্মরত ছিলেন।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (দ্বিতীয়) এএম নূরুল আমিন কর্মক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়