প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩১
অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারে চাঁদপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে কলেজের কনফারেন্স রুমে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এবারের প্রতিপাদ্য ছিল ‘One Health, One Action : Prevent AMR Now’। সেমিনারের মূল বিষয় ছিল ‘Antimicrobial Resistance : Challenges, Rational Antimicrobial Use and the One Health Approach’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ইনচার্জ) ডা. একেএম মাহাবুবুর রহমান।
বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুবাইয়া বিনতে কবীর। অ্যান্টিবায়োটিকের অযাচিত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ক্ষতিকর দিক, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা এবং জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. মো. নোমান হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. সাব্বির হোসেন। এ সময় চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ থেকে বিরত থাকা এবং মানব, প্রাণী ও পরিবেশের সমন্বিত স্বাস্থ্য সুরক্ষায় ‘ওয়ান হেলথ’ পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনার শেষে জনসচেতনতার লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
ছবি ক্যাপশন :
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুর মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। (পাশে) সেমিনার শেষে জনসচেতনতার লক্ষ্যে বের হওয়া র্যালি।








