সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪

ঢাকায় জাতীয় সম্মেলনে স্বাস্থ্যসেবায় গুণগত মান উন্নয়নে দেশসেরা ভাঙ্গার ইউএইচএফপিও ডা. তানসিভ জুবায়ের নাদিম

আব্দুল্লাহ আল মামুন
ঢাকায় জাতীয় সম্মেলনে স্বাস্থ্যসেবায় গুণগত মান উন্নয়নে দেশসেরা ভাঙ্গার ইউএইচএফপিও ডা. তানসিভ জুবায়ের নাদিম

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জাতীয় সম্মেলনস্বাস্থ্যসেবায় গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন ক্যাটাগরিতে দেশসেরা নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল ২০২৬ রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছ থেকে তিনি সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।

জানা যায়, দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবার মান, সেবার সহজলভ্যতা, রোগীসেবায় নতুনত্বব্যবস্থাপনাগত দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নাদিমের নেতৃত্বে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

IMG 20260419 WA0057

বিশেষ করে, স্বাস্থ্যসেবা ডিজিটালাইজেশন, দ্রুত সেবা নিশ্চিতকরণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার উন্নয়ন, টিকাদান কার্যক্রমে সফলতা এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনায় আধুনিকায়নের মাধ্যমে ভাঙ্গা উপজেলা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সেবার মান নিয়ন্ত্রণ এবং জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, “এই অর্জন ভাঙ্গা উপজেলার সকল স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমরা জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাব।”

স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি শুধু ভাঙ্গা উপজেলার জন্য নয়, পুরো ফরিদপুর জেলার জন্য একটি বড় সম্মান। তারা আশা প্রকাশ করেন, এ অর্জন দেশের অন্যান্য উপজেলাকেও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ ধরনের সম্মাননা প্রদান করা হয়, যা স্বাস্থ্যখাতে কর্মরত কর্মকর্তাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়