সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে হামের টিকা শুরু

সদর ও হাইমচরে ৭২ হাজার শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা, টিকাগ্রহীতাদের ভিড়!

কবির হোসেন
সদর ও হাইমচরে ৭২ হাজার শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা, টিকাগ্রহীতাদের ভিড়!
ছবি :টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোববার (৫ এপ্রিল ২০২৬) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিদিন এখানে ২শ' করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রম আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

চাঁদপুর পৌরসভার অধীনে সদর হাসপাতাল ছাড়াও মাদরাসা রোড লঞ্চঘাট, রেলওয়ে ক্লাব রোড ও বিষ্ণুদী ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমিসহ মোট চারটি কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করবে। জেনারেল হাসপাতালে সকাল থেকেই অনেক শিশুর সঙ্গে অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গতকাল সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার বড়স্টেশন এলাকায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম, সিভিল সার্জন ডা. নূর আলম দীন, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মালিহা।

জেলা সিভিল সার্জন ডা. নূর আলম দীন জানান, চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় আগামী তিন সপ্তাহে প্রায় ৭২ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হবে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান জানান, রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া ৩০ মার্চ থেকে শনিবার পর্যন্ত ৫৬ জন শিশু ভর্তি হয়েছিল, যার মধ্যে ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে হাসপাতালে সকাল থেকে টিকাদানের জন্যে ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে জেনারেল হাসপাতাল কেন্দ্রটি শিশুর অভিভাবকদের কাছে মুখ্য টিকাদান কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়