প্রকাশ : ২১ জুন ২০২৫, ২২:০২
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলন হৃদরোগ সংক্রান্ত জটিলতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখানেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মিজানুর রহমান মিলনের জন্যে তাঁর পরিবারের পক্ষ থেকে ইউনিয়নবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান মিলন গত শুক্রবার (২০ জুন ২০২৫) রাত ১টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ বাসায় বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় তাঁর হার্টে অসংলগ্নতা ধরা পড়ে। এরপরেই তাঁকে সেখান থেকে কুমিল্লায় রেফার করলে পারিবারিক সিদ্ধান্তে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ভর্তি করা হয়।








