মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:০৭

চাঁদপুর কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

ড. অরুণ চন্দ্র পাল
চাঁদপুর কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

১৭ জুন ২০২৬, বুধবার, চাঁদপুর কণ্ঠ-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ ৩২ বছরের পথচলায় পত্রিকাটি সত্য, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। চাঁদপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে চাঁদপুর কণ্ঠ স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তথ্যনির্ভর সংবাদ ও গঠনমূলক মতামতের মাধ্যমে এটি সমাজের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। এ সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার ও প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও অসংখ্য পাঠকের আন্তরিক সহযোগিতা ও নিরন্তর সমর্থন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় মুহূর্তে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতেও চাঁদপুর কণ্ঠ সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সমাজ ও দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা করি।

৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী হোক আরও সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রার নতুন প্রেরণা।

-ড. অরুন চন্দ্র পাল : যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়