প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:২৭
আজ চাঁদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রহি যেন চির উন্নত শির’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে কবির জীবন, কর্ম ও সৃষ্টিকে তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি, সংগীত ও আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা মনে করেন, জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান এক বার্তায় জেলার সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী ও সচেতন নাগরিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। আয়োজকদের আশা, সকলের উপস্থিতিতে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের এই আয়োজন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।








