শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৪০

সুরধ্বনি একাডেমীর বসন্ত ও নবান্ন উৎসব

সংবাদদাতা
সুরধ্বনি একাডেমীর বসন্ত ও নবান্ন উৎসব

চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে একইদিনে দুটি উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) চাঁদপুর শহরস্থ সাংবাদিক ক্লাবের রেড রোজ হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়। গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ৪টা থেকে প্রথমে বসন্ত উৎসব এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবার খুব অল্প সময়ের প্রস্তুতিতে অনুষ্ঠান দুটি সম্পন্ন করতে হয়েছে।

সাংগঠনিক সম্পাদক রফিুজ্জামান রণি বলেন, বৈশ্বিক সংকটকাল ও দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে উৎসব দুটি করতে হয়েছে। আশা করি এই সংকট দ্রুত কেটে যাবে। আবারও স্বাভাবিক হয়ে উঠবে পৃথিবী।

সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়