প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:১৭
চাঁদপুর সরকারি মহিলা কলেজে এইচএসসিতে পাসের হার ৬৭.৬৮, জিপিএ-৫ পেলেন ২৭ জন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এ চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট ৭৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৫১১ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬৭.৬৮ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ২৭ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) অধ্যক্ষের কার্যালয় থেকে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কলেজটির তিনটি বিভাগেই শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিভাগওয়ারি ফলাফল নিচে তুলে ধরা হলো :
বিজ্ঞান বিভাগ : মোট পরীক্ষার্থী ১৭৫ জন, পাস করেছেন ১৪৯ জন। এই বিভাগে পাসের হার ৮৫.১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।
* মানবিক বিভাগ : মোট পরীক্ষার্থী ৩২৬ জন, পাস করেছেন ২৪২ জন। এই বিভাগে পাসের হার ৭৪.২৩ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ১৫ জন।
* ব্যবসায় শিক্ষা বিভাগ : মোট পরীক্ষার্থী ২৬৪ জন, পাস করেছেন ১২০ জন। এই বিভাগে পাসের হার ৪৬.৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ফলাফলের মান আরও উন্নত হবে।







