শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৩:৫৫

চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ

চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ
অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, কলেজটিতে এ বছর সর্বমোট পাসের হার ৮৫.৪৪ শতাংশ।

​কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আব্দুল মাননান স্বাক্ষরিত ফলাফল বিবরণী থেকে জানা যায়, পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখা থেকে মোট ৫৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৯৩ জন শিক্ষার্থী। আর তিন শাখা মিলে মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৩৯ জন।

​শাখাভিত্তিক ফলাফল চিত্র :

​বিজ্ঞান শাখা : এ শাখা থেকে মোট ২৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৫১ জন উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৬.৫৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

​মানবিক শাখা : মানবিক শাখা থেকে মোট ১৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২৫ জন পাস করেছেন। এ বিভাগে পাসের হার ৯৬.১৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৮ জন।

​ব্যবসায় শিক্ষা শাখা : এই শাখা থেকে মোট ১৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৯ জন উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৪.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়