বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬

ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো।।

ফরিদগঞ্জ পৌর সদরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমাম হোসেন পাটওয়ারী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন লাভ করে।

কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষক প্রতিনিধি মো. হেলাল উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মো. হাবিবুর রহমান এবং পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক।

নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আমি একজন সফল উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করছি। শিক্ষার গুরুত্ব আমি অনুধাবন করি, তাই আগে থেকেই শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। এখন নতুন করে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হলো।"

তিনি আরও বলেন, "বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর। এ বিষয়ে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়