শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫২

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক আবু সাঈদ

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি সাংবাদিক আবু সাঈদ পাটওয়ারী

কামরুজ্জামান টুটুল।।
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক আবু সাঈদ

হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিক মো. আবু সাঈদ পাটওয়ারী রাসেল। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষর করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রবিধানমালা ২০২৪-এর ৬৪ (১০) ধারা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য মো. আবু সাঈদ পাটওয়ারী রাসেলকে সভাপতি করে চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সদস্য সচিব ও প্রধান শিক্ষক আশীষ চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. খোরশেদ আলম মজুমদার। নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ পাটওয়ারী স্থানীয় শ্রীপুর পাটওয়ারী বাড়ির সন্তান।

দায়িত্ব পাওয়ার পর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. আবু সাঈদ পাটওয়ারী রাসেল। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।" এই দায়িত্ব পালনে তিনি ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়