প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮
উম্মে হানী উপা-ওমর ফারুক অনিক দম্পতির ব্যারিস্টার-অ্যাট-ল অর্জন

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ঐতিহ্যবাহী লিংকনস্ ইন (Lincoln's Inn) থেকে সফলভাবে ব্যারিস্টার-অ্যাট-ল সম্পন্ন করেছেন বাংলাদেশের আইনজীবী দম্পতি উম্মে হানী উপা ও ওমর ফারুক অনিক।
|আরো খবর
গত ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) তারা ব্যারিস্টার-অ্যাট-ল সম্পন্ন করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন। ওইদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা সনদ গ্রহণ করেন।
উম্মে হানী উপা ও ওমর ফারুক অনিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত রয়েছেন। তাঁরা উভয়েই ইউনিভার্সিটি অব লন্ডন (University of London) থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি (Eastern University) থেকে এলএলএম (LLM) ডিগ্রি সম্পন্ন করেন।
উম্মে হানী উপা চাঁদপুর জেলা পরিষদের সাবেক দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর একমাত্র মেয়ে। উপার একমাত্র ভাই জান্নাতুল বাকী বিল্লাহ পাটওয়ারী (উপম)। উম্মে হানী উপা চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর পাওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আবু পাটওয়ারী ও অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারীর ভাতিজি।
ব্যারিস্টার উম্মে হানী উপা ও ওমর ফারুক অনিক দম্পতি তাঁদের এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
ডিসিকে /এমজেডএইচ








