মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-এর নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মোজাহিদুল ইসলাম আলিফ।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন। এর মধ্য দিয়ে তিনি চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে, গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, আধুনিক নির্মাণকাজ এবং বিভিন্ন উন্নয়ন ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোজাহিদুল ইসলাম আলিফ বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। চাঁদপুরের শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এদিকে, অভিজ্ঞ এই কর্মকর্তার যোগদানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা। তাঁদের প্রত্যাশা, তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান এবং নতুন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়