সোমবার, ২৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২১:৫২

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিবেট ক্লাব গঠন

আব্দুল্লাহ আল মামুন।।
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ডিবেট ক্লাব গঠন

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের বিকাশ, গবেষণামনস্ক এবং কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে গঠন করা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ডিবেট ক্লাব (ডিআইসিডিসি)। এ উপলক্ষে সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবটির প্রথম ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সাদী, সহ-সভাপতি প্রত্যাশা চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক বাঁধন রাণী চক্রবর্তী।

এছাড়া ইভেন্টস পরিচালক মাহিন বিনতে মাতিন, মানবসম্পদ পরিচালক অমিয়া ইসলাম অর্পি, মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মাহেলি তাবাসসুম লোপা, কোষাধ্যক্ষ সাবরিনা সুলতানা, সহকারী কোষাধ্যক্ষ মহসিনা খানম মিম, মিডিয়া ও জনসংযোগ পরিচালক হাসিন শেখ, অংশীদারিত্ব ও বহিঃসম্পর্ক পরিচালক তানিয়া আক্তার, ইভেন্টস বিভাগের উপ-পরিচালক ইভা আক্তার নুহা, ফটোগ্রাফি ও ভিডিও নির্বাহী আসমুন নাহার মিতু এবং মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক তোহা মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

ক্লাবটির মিশন নির্ধারণ করা হয়েছে— “যুক্তি, জ্ঞান ও নেতৃত্বের সমন্বয়ে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা।” আর ভিশন হলো— “বিতর্কচর্চার মাধ্যমে চিন্তাশীল, আত্মবিশ্বাসী ও মানবিক নেতৃত্ব তৈরির অন্যতম শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।”

নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত আন্তঃশ্রেণি ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, প্রশিক্ষণ, পাবলিক স্পিকিং সেশন, গবেষণাভিত্তিক আলোচনা এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিতর্কচর্চায় কলেজের প্রতিনিধিত্ব নিশ্চিত করাও ক্লাবটির অন্যতম লক্ষ্য।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ডিবেট ক্লাব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, মুক্তবুদ্ধির চর্চা, সহনশীলতা এবং গঠনমূলক মতবিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়