শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩:২৭

মতলব উত্তরে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

--------ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর ব্যুরো
কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

মতলব উত্তর উপজেলায় চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষক ও মিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) উপজেলা এলএসডি খাদ্যগুদাম চত্বরে খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাখাওয়াত হোসেন, এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা মো. ওচমান গণি, বিএনপি নেতা খায়রুল হাসান বেনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও মিলাররা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রম চালু রেখেছে। কৃষকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, এ অঞ্চলের কৃষকরা কঠোর পরিশ্রম করে বোরো ধান উৎপাদন করেছেন। সরকারের এই সংগ্রহ কার্যক্রম কৃষকদের মাঝে স্বস্তি এনে দেবে এবং তারা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন।

খাদ্যগুদাম কর্মকর্তা মো. ওচমান গণি জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে মোট ৯২৩ টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মিলারদের কাছ থেকে ৩৮ টন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়