শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৩৬

জাটকাপ্রবণ এলাকার জেলেদের জন্যে বিশেষ বরাদ্দ

চল্লিশ কেজি চালের পাশাপাশি পাবে বিশেষ খাদ্য সহায়তা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
জাটকাপ্রবণ এলাকার জেলেদের জন্যে বিশেষ বরাদ্দ

'এক মাসে শুধু চল্লিশ কেজি চাল দিয়ে সংসার চলে না। সংসারে নিত্যপ্রয়োজনীয় আরও খাদ্য সামগ্রী প্রয়োজন হয়। দু মাস আমাদের মাছ ধরা বন্ধ মানে আয়-রোজগার বন্ধ। এ অবস্থায় আমরা কীভাবে সংসার চালাবো?'

বেশ ক'বছর জেলেদের এমন আকুতির ফলে অবশেষে তাদের জন্যে বিশেষ খাদ্য সহায়তার বরাদ্দ মিলেছে। মাসে চল্লিশ কেজি চালের পাশাপাশি তারা নিত্যপ্রয়োজনীয় অন্য খাদ্য সহায়তাও পাবে। তবে এই সহায়তা সকল জেলে পাবে না। জাটকাপ্রবণ এলাকার নির্বাচিত সংখ্যক জেলে পাবে এই বিশেষ খাদ্য সহায়তা। চাঁদপুর জেলায় এই সংখ্যা সাড়ে ৮ হাজার। চাঁদপুর মৎস্য অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের ৮ হাজার জেলে চল্লিশ কেজি চালের পাশাপাশি পাবে বিশেষ খাদ্য সহায়তা। বিশেষ এই খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ লিটার সয়াবিন, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ ও ৮ কেজি মসুর ডাল। এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, চাঁদপুর জেলার মেঘনা উপকূলীয় এলাকার জেলেরা গত ক' বছর দাবি করে আসছিলো এক মাসে ৪০ কেজি চাল দিয়ে তাদের সংসার চলে না। যার ফলে সরকার তাদের এই দাবি বিবেচনা করে জাটকা ধরা থেকে বিরত থাকা প্রকৃত জেলেদের জন্যে এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছে।

তিনি জানান, ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দু মাস নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্যে বিগত বছরের ন্যায় এবারও ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল ও মে এই ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা (ভিজিএফ) দিয়ে আসছে সরকার। তবে এবার চালের পাশাপাশি চাঁদপুরের জাটকাপ্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্যে বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সরকারের এই বিশেষ বরাদ্দ। এপ্রিল মাসের মধ্যে এই খাদ্য সহায়তা জেলেদের হাতে পৌঁছে যাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় অর্ধ লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল বরাদ্দ হয় ৩৯ হাজার ৪০০ জেলের জন্যে। ইতোমধ্যে প্রথম দু মাসের কিস্তি দেয়া সম্পন্ন হয়েছে। দ্বিতীয় কিস্তি সদর উপজেলায় বিতরণ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়