প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০২:০৬
এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর যমুনা রোডের ফকির বাড়ি এলাকায় জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কাদির ফকিরের ছেলে শওকত আলী ওরফে সেকান্তর ফকির (৪২)। তার বাড়ি চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন এলাকার উত্তর যমুনা রোডে (ফকির বাড়ি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শওকত আলীর বসতঘরের পশ্চিম ভিটার পূর্বমুখী একটি টিনশেড কক্ষে অভিযান চালানো হয়। এ সময় একটি সিনথেটিক ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধারসহ তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণির ১৯ (ক) অনুচ্ছেদ অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে মামলাটি করেন। ডিসিকে/ এমজেডএইচ








