মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   কৃতী সাঁতারু মো. আল-আমিন এখন ইংলিশ মিডিয়াম স্কুলের সাঁতার প্রশিক্ষক
  •   খেলাধুলায় খরচটাকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে দেখি
  •   প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে সুপরিচিত ‘অঙ্গনা ক্লাব’
  •   জেলা ক্রীড়া অফিসের আয়োজন : চাঁদপুর সদরে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচি
  •   হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংরক্ষণ ও উন্নয়নে ৩৫ লাখ টাকার কাজ শুরু
  •   হেরার আলো
  •   এইদিনে
  •   বাণী চিরন্তন
  •   আল হাদিস
  •   অস্বাস্থ্যকর পরিবেশে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা!

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৫০

আন্তঃজেলা গরুচোর চক্রের ৫ সদস্য আটক

প্রবীর চক্রবর্তী
আন্তঃজেলা গরুচোর চক্রের ৫ সদস্য আটক

ফরিদগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুুপুরে থানা পুলিশ সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা বাজার থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এর আগে বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরীরা চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পরে বাজার ব্যবসায়ী কমিটি শোল্লা বাজারের নির্মাণাধীন পাবলিক টয়লেটে আল আমিনকে আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি ৪জনকে শনাক্ত করে এবং তাদের আটক করে একই স্থানে বন্দি করে রাখে। আটককৃত অন্যরা হলো : ফারুক, শফিকুর রহমান, হেলাল উদ্দিন ও ফরিদ হোসেন।

এ ব্যাপারে বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল সবুজ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অব্যাহত ভাবে গরু ও বিভিন্ন গবাদি পশুসহ চুরির ঘটনা ঘটছিল। বুধবার (২৩ অক্টোবর) রাতে গরু চুরি করে নিয়ে পালানোর সময় স্থানীয় শোল্লা বাজারের নৈশ প্রহরী মাহবুব ও আ. কাদির চোর চক্রের সদস্য আল আমিনকে হাতেনাতে আটক করে। পরে আমাদের কমিটিকে জানালে আমরা আল আমিনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে বাকিদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।

থানা পুলিশের এস আই খোকন দাস জানান, গরু চোর চক্রের সদস্যদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়