প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১
আজ থেকে বন্ধ সব স্কুল-কলেজ-মাদরাসা

পবিত্র রমজান মাসে বন্ধ থাকছে স্কুল-কলেজ ও মাদরাসা। মাদরাসাও কলেজ বন্ধ হয়েছে বুধবার থেকে। আজ বৃহস্পতিবার থেকে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ। এ সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ওই দিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে। এর আগে প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, মাদরাসা ও কলেজে পুরো রমজান মাস ছুটি থাকার কথা জানানো হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।








